[gtranslate]
Dhaka ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৮ Time View

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নিজ দেশের নাগরিকদের ‘আকাশপথে সম্ভাব্য হামলার’ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে দেশটির মার্কিন মিশন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই সতর্কতা জারি করা হয়।

মার্কিন মিশনের ওই পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের মিশন আরব আমিরাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করা হচ্ছে।

এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাত জানায়, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
বর্তমানে আরব আমিরাতের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩’-এ রয়েছে। এর অর্থ হলো মার্কিন নাগরিকদের এই দেশটিতে ভ্রমণের বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাস ও কনস্যুলেট জেনারেল খোলা থাকলেও জানানো হয়েছে, ‘জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের আরব আমিরাতের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

About Author Information

আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

Update Time : ০৮:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬