[gtranslate]
Dhaka ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সাবেক এমপি গোলাপের তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাস সময়

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ২৪ Time View

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে দুই মাস সময় দেওয়া হয়েছে। আগামী ২৯ জুন এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় চান। পরে দুই মাস সময় দিয়ে আগামী ২৯ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এদিন সকালে কারাগার থেকে মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি গোলাপকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২৭ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।
২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।

About Author Information

সাবেক এমপি গোলাপের তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাস সময়

Update Time : ০৭:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬