নবজাতক শিশুর জন্মের শুকরিয়াস্বরূপ পশু জবাই করাকে ‘আকিকা’ বলা হয়। আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। অনেক মা-বাবা চিন্তিত থাকেন যে, আর্থিক সংকটের কারণে আকিকা দিতে না পারলে কোনো গুনাহ হবে কি না। এ বিষয়ে ইসলামের স্পষ্ট নির্দেশনা রয়েছে।
সন্তান গর্ভে থাকা অবস্থায় কি আকিকা দেওয়া যাবেসন্তান গর্ভে থাকা অবস্থায় কি আকিকা দেওয়া যাবে
আকিকা না দিলে কি গুনাহ হয়
আকিকা দেওয়া সুন্নত পর্যায়ের ইবাদত; এটি ফরজ বা ওয়াজিব নয়। তাই কোনো ব্যক্তি দরিদ্র হওয়ার কারণে বা আর্থিক অসংগতির দরুন সন্তানের আকিকা দিতে না পারলে তাঁর কোনো গুনাহ হবে না।
আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড ‘আল-লাজনাতুদ্দায়িমাহ লিল-ইফতা’ এ বিষয়ে জানিয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কাজের ভার দেন না। সুতরাং, সামর্থ্য না থাকলে আকিকা না করায় কোনো অসুবিধা নেই। তবে সামর্থ্য হওয়ার পর তা আদায় করে নেওয়া উত্তম।
আর্থিক সমস্যা থাকলেও মা-বাবার উচিত আকিকা দেওয়ার দৃঢ় নিয়ত রাখা। আল্লাহ তাআলা যেহেতু সন্তান দিয়েছেন, তিনি চাইলে আর্থিক সংকট দূর করে আকিকার ব্যবস্থাও করে দিতে পারেন।
আকিকা করার গুরুত্ব ও ফজিলত
আকিকা করার মাধ্যমে নবজাতকের অনেক কল্যাণসাধন হয়:
বিপদ-আপদ থেকে সুরক্ষা: আকিকার বরকতে নবজাতকের বালা-মুসিবত দূর হয়।
শয়তান থেকে নিরাপত্তা: হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, আকিকা সন্তানকে শয়তানের ক্ষতি থেকে বাঁচানোর অছিলা হয়।
মৃত সন্তানের নামে কি আকিকা দিতে হয়মৃত সন্তানের নামে কি আকিকা দিতে হয়
আকিকা দেওয়ার সঠিক সময়
সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করা সবচেয়ে উত্তম।
সপ্তম দিনে সম্ভব না হলে ১৪তম দিনে, তা-ও সম্ভব না হলে ২১তম দিনে করা উচিত।
এ ছাড়া আকিকার দিন শিশুর মাথা মুণ্ডন করা এবং সাধ্যমতো রুপা বা অর্থ সদকা করাও মুস্তাহাব।
যদি এই সময়েও সম্ভব না হয়, তবে পরে যেকোনো দিন বা সামর্থ্য অনুযায়ী আকিকা করা যাবে।
কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিকোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি
ছেলে ও মেয়ের আকিকার নিয়ম
হাদিস অনুযায়ী আকিকার পশুর সংখ্যার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে:
ছেলেসন্তান: ছেলের পক্ষ থেকে সমমানের দুটি ছাগল বা ভেড়া জবাই করা সুন্নত। তবে সামর্থ্য কম থাকলে একটি দিলেও আকিকা আদায় হয়ে যাবে।
মেয়েসন্তান: মেয়ের পক্ষ থেকে একটি ছাগল বা ভেড়া জবাই করা সুন্নত।
পশুর বয়স: আকিকার পশুর বয়স কমপক্ষে এক বছর হতে হবে।
সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন যেভাবেসন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন যেভাবে
আকিকার মাংস বণ্টন
আকিকার মাংসের হুকুম কোরবানির মাংসের মতোই। এই মাংস নিজেরা খেতে পারবে এবং আত্মীয়স্বজন ও গরিব-মিসকিনদের মধ্যে বণ্টন করা যাবে। এতে ধনী-দরিদ্রের কোনো ভেদাভেদ নেই; এমনকি শিশুর মা-বাবা ও নানা-নানিও এই মাংস খেতে পারবেন।
সুসন্তান লাভে কোরআনে বর্ণিত দোয়াসুসন্তান লাভে কোরআনে বর্ণিত দোয়া
আকিকা একটি বরকতময় আমল, যা শিশুর কল্যাণের সঙ্গে জড়িত। সামর্থ্য না থাকলে গুনাহ হবে না ঠিকই, তবে সামর্থ্য অনুযায়ী এই সুন্নত পালন করে আল্লাহর শুকরিয়া আদায় করা প্রত্যেক মা-বাবার জন্য বাঞ্ছনীয়।
অনলাইন ডেক্স 



















