[gtranslate]
Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

রবিনিয়োর ছেলের সঙ্গে বিবাদে জড়িয়ে ক্ষমা চাইলেন নেইমার

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১০ Time View

সান্তোসে নেইমারকে ঘিরে আবারও বিতর্ক। অনুশীলনে সতীর্থের সঙ্গে বিবাদে জড়ানোর অভিযোগ উঠেছে ৩৪ বছর বয়সী এই সুপারস্টারের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত গত রোববার (৩ মে) সান্তোসের অনুশীলন পর্বে। সেখানেই নাকি সতীর্থ রবিনিয়ো জুনিয়রের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন নেইমার। ব্রাজিলের সাবেক তারকা রবিনিয়োর ছেলে রবিনিয়ো জুনিয়র ড্রিবল করে তাকে পেরিয়ে যাওয়ার পর নেইমার সেটিকে অসম্মান হিসেবে নিয়েছিলেন বলে স্থানীয় সূত্র ইএসপিএনকে জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, তখন কিছুটা উত্তেজিত হয়ে ৩৪ বছর বয়সী নেইমার রবিনিয়ো জুনিয়রকে পা লাগিয়ে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরে সতীর্থরা এগিয়ে এসে তাদের আলাদা করেন। এই ঘটনার পর ১৮ বছর বয়সী রিবিনিয়ো জুনিয়র বেশ কষ্ট পেয়েছিলেন বলেও জানা গেছে।

পরে নেইমার পরিস্থিতি স্বাভাবিক করতে জুনিয়রকে ফোন করেন। পাশাপাশি যা ঘটেছে তার জন্য তিনি জুনিয়রের পরিবারকেও বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন।

সূত্রগুলো আরও জানিয়েছে, নেইমার ও জুনিয়রের মধ্যে দৈনন্দিন সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তাই খুব শিগগিরই তারা এই ঘটনাকে পেছনে ফেলে এগিয়ে যাবেন বলেই ধারণা করা হচ্ছে।
এর আগে গত শনিবার (২ মে) সান্তোস সিরি আ’র ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পালমেইরাসের বিপক্ষে। সেই ম্যাচে নেইমার ও জুনিয়র দুজনের কেউই খেলেননি।
গত গ্রীষ্মে রবিনিয়ো জুনিয়র সান্তোসের মূল দলে উন্নীত হন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন।

About Author Information

রবিনিয়োর ছেলের সঙ্গে বিবাদে জড়িয়ে ক্ষমা চাইলেন নেইমার

Update Time : ০২:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬