[gtranslate]
Dhaka ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

খুলনায় গণতান্ত্রিক অধিকার মঞ্চের নতুন কমিটি গঠন

খুলনায় গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চের নতুন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর স্থানীয় একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। দপ্তর সম্পাদক এম এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সর্বসম্মতিক্রমে আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামানকে সভাপতি এবং সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হচ্ছেন—সহসভাপতি শিল্পপতি শেখ জাহিদুল ইসলাম, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট অচিন্ত্য দাস; সহসাধারণ সম্পাদক রাজনীতিক সেরাজুদ্দিন সেন্টু, মো. নুরুজ্জামান; সাংগঠনিক সম্পাদক মানবাধিকারকর্মী মো. জামাল মোড়ল; প্রচার ও দপ্তর সম্পাদক নাট্যকর্মী এম এম হাসান; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান; কোষাধ্যক্ষ সংবাদকর্মী এস এম আবু হারুনার রশিদ; মহিলা সম্পাদিকা পারভিন সুলতানা চুমকি; সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন খান। সদস্যরা হলেন—প্রবীণ রাজনীতিক মো. দাউদ ইসলাম, অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম, সরদার আবু তাহের, শেখ আইনুল ইসলাম, প্রাণীপ্রেমী এস এম সোহরাব হোসেন ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন।

সভায় বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের পূর্ণাঙ্গ সম্প্রচার এবং টেক্সটাইল মিলকে বোটানিক্যাল গার্ডেন ঘোষণার দাবিতে আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

About Author Information

খুলনায় গণতান্ত্রিক অধিকার মঞ্চের নতুন কমিটি গঠন

Update Time : ১২:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬