[gtranslate]
Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

রংপুরে কালবৈশাখীর তাণ্ডবে হাঁড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View

রংপুরে কালবৈশাখীর তাণ্ডবে হাঁড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩০ শতাংশ ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

রংপুরের মিঠাপুকুর ও পদাগঞ্জ এলাকায় দেখা যায়, ২৬ ও ২৭ এপ্রিলের কালবৈশাখীর তান্ডবে হাঁড়িভাঙ্গা আম বাগানজুড়ে কয়েক টন আম ঝরে পড়েছে। ঠিক আঁটি আসার আগ মুহূর্তে গুটি ঝরে পড়ায় এতে ক্ষতির মাত্রা বেড়েছে। শিলাবৃষ্টির ফলে গাছে থাকা আমগুলোও দ্রুত ঝরে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। গাছে থাকা আমগুলোতে ফাটল, দাগ ও ফুটো দেখা দিয়েছে।
এ বিষয়ে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, প্রাকৃতিকভাবে কিছু থিনিং হয়ে গেছে। এতে বাকি আমগুলোর আকার বড় হতে পারে। সঠিক পরিচর্যা করলে উৎপাদনে বড় প্রভাব নাও পড়তে পারে।
রংপুর আঞ্চলিক খামার বাড়ির তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৩ হাজার হেক্টর জমিতে হাঁড়িভাঙ্গা আম থেকে প্রায় ৩০০ কোটি টাকার উৎপাদনের আশা ছিল। তবে সাম্প্রতিক দুর্যোগে সেই লক্ষ্যমাত্রা হুমকির মুখে পড়েছে।
উল্লেখ্য, স্বাদ ও গন্ধে অনন্য হাঁড়িভাঙ্গা আম ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি জিআই পণ্যের স্বীকৃতি পায়। সাধারণত জুন মাসের মাঝামাঝি সময় থেকে এই আমের বাজারজাত শুরু হয়।

About Author Information

রংপুরে কালবৈশাখীর তাণ্ডবে হাঁড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষতি

Update Time : ০১:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬