[gtranslate]
Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২১ Time View

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ৯ এপ্রিল এ আদেশ হওয়ার কথা ছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে দিনটি পিছিয়ে আজ নির্ধারণ করা হয়। সবমিলিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ পিছিয়েছে দুবার।
এদিকে, আজ ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এর প্রায় ২ ঘণ্টা পর প্রসিকিউশনের নির্দেশে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে।
এর আগে, গত ২ মার্চ কামরুল ইসলাম ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানিতে জুলাই হত্যাকাণ্ডে তাদের ভূমিকা তুলে ধরে প্রসিকিউশন। পরে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান। ১১ মার্চ শুনানিতে দুই আসামির অব্যাহতি চান আসামিপক্ষের আইনজীবী।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় কামরুল ও মেননের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। তারা আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনাসহ ধারাবাহিক ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ প্রসিকিউশনের। এরই ধারাবাহিকতায় রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়।

২০২৪ সালের ২২ আগস্ট মেননকে গ্রেফতার করে পুলিশ। একই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হন কামরুল। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন প্রভাবশালী এই দুই নেতা।

About Author Information

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের

Update Time : ০৬:৪০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬