[gtranslate]
Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

এই বৃষ্টির দিনে জেনে রাখুন ছানার জিলাপি রেসিপি

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২৩ Time View

মেঘলা আকাশ আর বৃষ্টিভেজা দিনে গরম গরম মিষ্টি খাওয়ার ইচ্ছা প্রায় সবারই থাকে। এমন সময় ঘরেই সহজে তৈরি করা যায় সুস্বাদু ছানার জিলাপি, যা চায়ের আড্ডাকে আরও উপভোগ্য করে তোলে।
জিলাপি আমাদের পরিচিত একটি জনপ্রিয় মিষ্টান্ন হলেও ছানার জিলাপি একটু ভিন্ন স্বাদের এবং তুলনামূলকভাবে নরম ও সুগন্ধি হয়ে থাকে। খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই এটি তৈরি করা সম্ভব।

ছানার জিলাপি তৈরির পদ্ধতি

উপকরণ
ছানা- ১ কাপ
সুজি- ১ চা চামচ
ময়দা- ১ টেবিল চামচ
গুঁড়াদুধ- ২ টেবিল চামচ
এলাচগুঁড়া- ১/২ চা চামচ
দারুচিনিগুঁড়া- ১/২ চা চামচ
চিনি- পরিমাণমতো
ঘি- ১/২ চা চামচ
তেল- ভাঁজার জন্য
বেকিং পাওডার- ১/৩ চা চামচ

প্রস্তুত প্রণালী

১. প্রথমে একটি পাতিলে এক কাপ চিনির সাথে ৪ কাপ পানি ও এলাচ দিয়ে ফুটিয়ে সিরা তৈরি করে নিবো।
২. এবার আরেকটি পাত্রে ছানার সাথে একে একে সুজি, ময়দা, গুঁড়াদুধ, এলাচগুঁড়া, দারুচিনিগুঁড়া, ঘি ও বেকিং পাওডার দিয়ে ভালো করে মাখিয়ে ডো তৈরি করে নিতে হবে।
৩. তৈরি করা ডো ৩০ মিনিট রেখে দিবো।
৪. এবার ডো থেকে ১০ ভাগ নিয়ে লম্বা দড়ির মতো করে পেঁচিয়ে জিলাপির আকার দিতে হবে।
৫. তারপর একটি প্যানে তেল গরম করে তাতে জিলাপিগুলো দিয়ে অল্প আঁচে লাল লাল করে ভেঁজে নিবো।
৬. ভাঁজা হয়ে গেলে নামিয়ে সিরায় দিয়ে দিন।
এভাবে খুব সহজেই তৈরি করা যায় মজাদার ছানার জিলাপি। ঘরে বসেই এখন তৈরি করে সুস্বাদু জিলাপির মজা নিন!

Tag :
About Author Information

এই বৃষ্টির দিনে জেনে রাখুন ছানার জিলাপি রেসিপি

Update Time : ০৭:১৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬