[gtranslate]
Dhaka ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

ওপেনএআই’র ধারণা আমার মস্তিষ্কপ্রসূত ছিল

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৭ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই-এর ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে সাক্ষ্য দিয়েছেন খ্যাতনামা মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত শুনানিতে তিনি ওপেনএআই-এর বিরুদ্ধে তার মামলাকে দাতব্য উদ্যোগ রক্ষার প্রচেষ্টা হিসেবে তুলে ধরেন।

মাস্ক সম্প্রতি ওপেনএআই, এর সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, তারা ওপেনএআই-এর মানবকল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে সরে এসে এটাকে একটি মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন, যা জনস্বার্থ ও তার সঙ্গে করা অঙ্গীকারের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা।
গত মঙ্গলবার ছিল মামলার শুনানির প্রথম দিন। এতে অংশ নিয়ে মাস্ক বলেন, ‘যদি কোনো দাতব্য প্রতিষ্ঠান লুটপাট করা বৈধ হয়ে যায়, তাহলে আমেরিকায় দাতব্য ব্যবস্থার পুরো ভিত্তিই ধ্বংস হয়ে যাবে। এটাই আমার উদ্বেগ।

টেসলা ও স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা মাস্ক ওপেনএআই-কে তার ‘মস্তিষ্কপ্রসূত ধারণা’ বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই ধারণা, নাম—সবই আমি দিয়েছি। মূল ব্যক্তিদের আমি এনেছি, যা জানি সব শিখিয়েছি এবং প্রাথমিক অর্থায়নও করেছি। এটি এমন একটি দাতব্য উদ্যোগ হিসেবে গড়া হয়েছিল, যা কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়। চাইলে আমি এটাকে শুরু থেকেই মুনাফাভিত্তিক করতে পারতাম, কিন্তু ইচ্ছাকৃতভাবে তা করিনি।

তবে মাস্কের সাক্ষ্য দেয়ার আগে ওপেনএআই ও অল্টম্যানের আইনজীবী উইলিয়াম সাভিট জুরিদের বলেন, ওপেনএআই-এর প্রাথমিক উন্নয়নে অর্থায়ন করার সময় আসলে মাস্কই এটাকে মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চেয়েছিলেন এবং ভবিষ্যতে নিজে সিইও হওয়ার লক্ষ্যও ছিল তার।

সাভিট আরও বলেন, মাস্ক ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ চাইতেন এবং তা না পেয়ে পরে মামলা করেছেন। ২০২৩ সালে মাস্ক নিজস্ব এআই প্রতিষ্ঠান এক্সআইই শুরু করেন, যা এখন স্পেসএক্সের অংশ। তার ভাষায়, ‘তিনি মূলত চান এলন মাস্কই সবার উপরে থাকুক। আমরা এখানে এসেছি কারণ মি. মাস্ক তার ইচ্ছামতো ফল পাননি।’

ওপেনএআই-এর আইনজীবী আরও বলেন, ২০১৯ সালের মার্চে একটা মুনাফাভিত্তিক ইউনিট গঠন করা ওপেনএআই-এর জন্য জরুরি ছিল, যাতে তারা প্রয়োজনীয় কম্পিউটিং শক্তি কিনতে পারে এবং শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের ধরে রাখতে পারে, বিশেষ করে গুগল-এর ডিপমাইন্ড-এর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে।

অন্যদিকে মাস্কের আইনজীবী স্টিভেন মোলো জুরিদের বলেন, আসলে ওপেনএআই পক্ষই অর্থের লোভে চালিত হয়েছে। তিনি উল্লেখ করেন, ওপেনএআই পরে বিনিয়োগকারীদের আকর্ষণ করে, যার মধ্যে মাইক্রোসফট রয়েছে, যারা ২০২৩ সালের জানুয়ারিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে।
মোলো বলেন, ‘এটা মানুষের ধনী হওয়ার কোনো মাধ্যম ছিল না। আজ বুধবার (২৯ এপ্রিল) মাস্ক আবারও সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে।

About Author Information

ওপেনএআই’র ধারণা আমার মস্তিষ্কপ্রসূত ছিল

Update Time : ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬