[gtranslate]
Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে চট্টগ্রামে ৬০ দোকান ও ফুড কার্ট উচ্ছেদ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা ও চকবাজারে সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছেন সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৬০টি অস্থায়ী দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কে বি ফজলুল কাদের রোড, চকবাজার কলেজ রোড এবং কেয়ারি ইলিশিয়াম সংলগ্ন রসিক হাজারি লেনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট বসানো হচ্ছিল। এতে পথচারী ও যান চলাচলে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

Tag :
About Author Information

সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে চট্টগ্রামে ৬০ দোকান ও ফুড কার্ট উচ্ছেদ

Update Time : ০১:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫