[gtranslate]
Dhaka ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

বরগুনার উন্নয়নযাত্রায় নতুন গতি: মানবিক জেলা প্রশাসক তাছলিমা আক্তার

বরগুনা জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই মানবিকতা, আন্তরিকতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাছলিমা আক্তার। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সরেজমিনে ঘুরে ঘুরে উন্নয়ন অগ্রগতির চিত্র পর্যালোচনা করেন এবং জনগণের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেন।
বরগুনায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে পদায়ন পাওয়ায় জেলাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে স্বস্তি ও আশার আলো। সাধারণ মানুষ মনে করছেন—নারী নেতৃত্বের এই সূচনা বরগুনার উন্নয়নযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
মানবিক জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার শুধু প্রশাসনিক দায়িত্বেই সীমাবদ্ধ নন, ব্যক্তিগত উদ্যোগেও অসহায়, দুস্থ, শীতার্ত ও গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন। শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে তিনি জেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণসহ জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করছেন।
জেলার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। রাস্তাঘাট, খাল-বিল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা—প্রতিটি সেক্টরেই তিনি উন্নয়নের বার্তা নিয়ে মাঠে নেমেছেন। বরগুনাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসকের এ দৃঢ় প্রত্যয় আর আন্তরিক প্রচেষ্টায় বরগুনার সাধারণ মানুষ নতুন করে আশাবাদী হয়ে উঠছে। সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং জনসেবাকে আরও সহজতর করতে তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন, তা ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।
বরগুনার উন্নয়নচিত্র আরও এগিয়ে নিতে জেলা প্রশাসনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা জেলাবাসীর।

Tag :
About Author Information

বরগুনার উন্নয়নযাত্রায় নতুন গতি: মানবিক জেলা প্রশাসক তাছলিমা আক্তার

Update Time : ১০:০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫