[gtranslate]
Dhaka ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
রাজধানীর মিরপুর থেকে জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টারসহ মো. মিজানুর রহমান ওরফে মিলন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মিরপুরে জাল টাকা ও প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০০ টাকার ১৪টি, ১০০ টাকার ১৮টি এবং ২০ টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়।

এ ছাড়া, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিস থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের ক্যানন প্রিন্টার জব্দ করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জাল টাকার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।

About Author Information

রাজধানীর মিরপুর থেকে জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টারসহ মো. মিজানুর রহমান ওরফে মিলন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মিরপুরে জাল টাকা ও প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার

Update Time : ১২:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫