নিজের রাজ্যেই কোণঠাসা ওপার বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি। দীর্ঘদিন ধরেই হিন্দি ছবির দাপটে প্রেক্ষাগৃহ হারাচ্ছে বাংলা ছবি। এবার তা থেকে পরিত্রাণ পেতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন টালিউডের প্রথম সারির তারকারা।
কয়েক বছর ধরেই এই বৈষম্যের স্বীকার বাংলা ছবি; যা নিয়ে টালিউডের অন্দরে ক্ষোভ ছিল। বিশেষ করে যখন একই সময়ে বলিউড ও টালিউডের একই সিনেমা মুক্তি পায় আর বেশিরভাগ প্রেক্ষাগৃহই চলে যায় হিন্দি ছবির দখলে। আর বিষয়টি এবার প্রতিবাদের আকার নিলো দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ধূমকেত মুক্তির আগে।
কৌশিক গাঙ্গুলির এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ আগস্ট। আবার তার একদিন পর মুক্তি পাবে বলিউডের হৃতিক রোশন-কিয়ারা আদভানির শোনা যায়, মুক্তি পাওয়ার আগে এই ছবির পরিবেশকদের পক্ষ থেকে নাকি রাজ্যের পরিবেশকদের কাছে একটি শর্ত রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি চিঠি লিখেছেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী, দেব, প্রযোজক শ্রীকান্ত মোহতা, প্রযোজক নিসপাল সিংহ রানে, প্রযোজক-অভিনেতা সৃজিত মুখার্জী, পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি-সহ টালিউডের প্রথম সারির তারকারা।
এই চিঠির প্রেক্ষিতেই আগামী ৭ আগস্ট নন্দনে একটি বৈঠক ডেকেছেন সেখানকার মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরের সিদ্ধান্তের অপেক্ষায় টালিউড।
অনলাইন ডেস্ক 



















