[gtranslate]
Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ২৫ Time View

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নতুন নারী সংসদ সদস্যরা (এমপি) এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়েরমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিতরা শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
এছাড়াও দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে নতুন নারী সংসদ সদস্যরা বলেও জানান বিএনপি মহাসচিব।
এসময় নতুন সংসদ সদস্যরা দেশের উন্নয়ন এবং সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে সমাধিস্থল প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করতে আসেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। শপথ নেয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানানোকে বেছে নিয়েছেন তারা।

এসময় গণমাধ্যমের সামনে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন নারী সংসদ সদস্যরা। বলেন, নারী এবং শিশুদের অধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দিবেন তারা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এছাড়াও সংসদকে প্রাণবন্ত করতে নতুন সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন এমন প্রত্যাশার কথা জানান দলের সিনিয়র নেতারা।

এদিকে রোববার (০৩ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নেন। রাত ৯টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় জানায়, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন শপথ নেন। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্যরা রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জানা যায়, সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোট ১৩টি নারী আসন পেয়েছে। কিন্তু তাদের একজন এখনও নির্বাচিত হননি।
তাদের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। আর নির্ধারিত সময়ের পরে যাওয়ায় তাদের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তার মনোনযনপত্র গ্রহণ করা হয় এবং বাছাইয়ে বৈধ হয়। তবে তাকে এখনও নির্বাচিত ঘোষণা করা হয়নি। অন্যদিকে মনিরা শারমিন ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেছেন। সেটি এখনও নিষ্পত্তি হয়নি।

About Author Information

সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা

Update Time : ০৯:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬